ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

থরের দৃষ্টি আকর্ষণ করলেন শেহনাজ গিল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ১১:৪৪

হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থের দৃষ্টি আকর্ষণ করলেন বলিউড অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল। প্রিয় তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে সম্প্রতি একটি ভিডিওতে গায়িকা শেহনাজ গিল নিজের নতুন জিম লুক শেয়ার করেন এবং ভিডিওজুড়ে থরের বিষয়ে কথা বলেন।

থর দ্বারা স্তব্ধ শেহনাজ বলেন, ‘আমি চাই থর একটু এই কৌরের দিকেও নজর দিক যেন আমিও ন্যাটালি পোর্টম্যানের মতো কাজ করতে পারি। ’ শেহনাজ আরো বলেন, ‘থর শুধু সুপারহিরোই নন, তিনি বজ্রের দেবতাও।

‘থর ৪’-এর অ্যাকশন দৃশ্য সম্পর্কে কথা বলতে গিয়ে শেহনাজ গিল বলেছেন, 'তিনি দুর্দান্ত অ্যাকশন দৃশ্য করেন এবং বড় ভিলেনদের সঙ্গে লড়াই করেন। অ্যাকশনের ক্ষেত্রে তিনি আত্মবিশ্বাসী, কিন্তু রোমান্সের ক্ষেত্রে লাজুক। শুধু সামান্য স্ফুলিঙ্গ আছে, যা প্রয়োজন। তারপর আমি বজ্রপাত দেব। '

‘থর : লাভ অ্যান্ড থান্ডার’ ডিজনি প্লাস হটস্টারে ৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তাইকা ওয়াইতিতি। সিনেমাটিতে থরের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন  ন্যাটালি পোর্টম্যান। ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিলকে আগামীতে সালমান খানের বিপরীতে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা যাবে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রীতি / প্রীতি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক