ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার ৩ হাসপাতালে ১৯ জনের মৃত্যু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ৩:৫৮

বগুড়ার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৮ জন রোগী। এই ১৮ জনের মধ্যে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন আটজন এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন প্রতিষ্ঠানে বগুড়ার ৮১০টি নমুনা পরীক্ষা করে ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।

এদিকে বগুড়ার ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে মারা গেছেন ১১ জন। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ৪১ জন করোনা রোগী ভর্তি হয়েছেন বলেও জানান তিনি।

এছাড়া, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন পাঁচজন। এদের মধ্যে কোভিড পজিটিভ ছিলেন তিন জন এবং বাকি দুজন উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানান হাসপাতালটির উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ। বাকি দুজন মারা গেছেন বগুড়ার বেসরকারি হাসপাতাল টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে, জানিয়েছেন হাসপাতালটির একজন মুখপাত্র।

তবে এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) করোনা ইউনিটে মারা গেছেন দুজন এবং সকাল ৯টার দিকে আরো একজন মারা গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সে হিসেবে বগুড়ায় গত ২৫ ঘণ্টায় মারা গেছেন ১৯ জন।

জামান / জামান

কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি

কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে

রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক

ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ

চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন

রাজারহাটে ইজিবাইকের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের

রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার

রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! এলাকায় আতঙ্ক

কু‌ড়িগ্রা‌মে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে অ‌টোচাল‌কের মৃত‌্যু

সুধারামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

টাঙ্গাইলে এলজিইডি 'র ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

কোনাবাড়ীতে বিল্ডিং কোড অমান্য করে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ