ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শাহরুখকে দুষ্টু প্রস্তাব নারীর, মজার জবাব দিলেন কিং খানও


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ১:২২

বলিউড মেগাস্টার শাহরুখ খান। রুপালি পর্দায় নায়িকার মন ভেজাতে তার জুড়ি মেলা ভার। এমন প্রমাণ বহুবার পেয়েছেন দর্শক। এছাড়াও কিং খানের ঝুলিতে আর একটি তুরুপের তাস রয়েছে। অভিনেতার রসবোধও নাকি কোনো অংশে কম নয়। সেই রসবোধ দিয়েই বহু ‘দুষ্টু’ প্রশ্নও অনায়াসে সামলে নেন। আরও একবার তার প্রমাণ দিলেন।

নেটমাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রায়ই প্রশ্নোত্তরের খেলায় মেতে ওঠেন শাহরুখ খান। টুইটারে তাকে ইচ্ছামতো প্রশ্ন করতে পারেন অনুরাগীরা। সে সবের রসিক জবাবও দেন তিনি। তবে সে সব প্রশ্নের সবই যে সহজসরল হয়, তেমন নয়। তেমনই এক ‘দুষ্টু’ প্রশ্নের মুখে পড়লেন শাহরুখ।

টুইটারে অভিনেতার কাছে এক নারী-ভক্তের প্রশ্ন, ‘আপনার ঠোঁটে কামড় বসাতে চাই! আমি কি তা করতে পারি?’ এমন প্রশ্নের উত্তরে একটুও ভ্যাবাচ্যাকা খাননি রোমান্সের রাজা শাহরুখ খান। বরং স্বভাবসিদ্ধ রসবোধের মাধ্যমে পাল্টা জবাব দেন। বলেন, ‘না, আমি এখনো দাঁত মাজিনি!’

খানসাহেবের এ হেন জবাবেই মজে গেছেন রসিক ভক্তেরা। প্রিয় তারকার রসবোধের তারিফ করেছেন হাজার হাজার ভক্ত। এই সওয়াল-জবাব অবশ্য সাম্প্রতিক নয়। টুইটারে তা ভেসে উঠেছিল সেই ২০১৬ সালে। তবে ছয় বছর পর আবার তা শিরোনাম কাড়ছে।

এমন রসবোধের নমুনা আগেই দেখিয়েছেন শাহরুখ। সেটিও ২০১৬ সাল। সেবারও আর এক ভক্তের ‘সাহসী’ আবদার, ‘আপনার গালের টোলে চুমু খেতে চাই।’ সঙ্গে বেশ কয়েকটি ইমোজি। সেবার অবশ্য শাহরুখ তার ভক্তকে একটু প্রশ্রয় দেন। পাল্টা প্রশ্ন করেন, ‘কোনটায়, বাঁ নাকি ডান দিকেরটায়?’

প্রীতি / প্রীতি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক