জয়া হয়ে পর্দায় আসছেন জয়া আহসান
২ বছর পর নতুন এক সিনেমার খবর জানালেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান। সিনেমার নাম ‘জয়া আর শারমিন’। অনেকটা চুপিসারেই মহামারীর সময়ে এই সিনেমার শুটিং হয়েছে বলে জানা গেছে। এটি পরিচালনা করেছেন ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ খ্যাত নির্মাতা পিপলু আর খান। সিনেমাটিতে জয়া চরিত্রে জয়া আহসান এবং শারমীন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের গুণী অভিনেত্রী মহসীনা আক্তার। এছাড়াও থাকছেন তরুণ অভিনেত্রী তানজিম সিয়ারা তটিনী।
নির্মাতা জানিয়েছেন, বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরের শেষে অথবা ২০২৩-এর শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জয়া আর শারমিন’। সিনেমাটি দুটি নারী চরিত্র কেন্দ্র করে উল্লেখ করে পরিচালক বলেন, দুজন নারী চরিত্র ঘিরেই এই সিনেমা। প্রধান চরিত্রে আছেন জয়া আহসান, আরেকটি চরিত্রে আছেন মহসিনা আক্তার, যিনি মঞ্চ নাটকে অভিনয় করেন। এটা একটি অন্তর্জগত ও ইমোশনাল গল্পের সিনেমা। এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না। আমরা একটু সময় নিচ্ছি। আগামীতে আরও বিস্তারিত জানাতে পারবো।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির খবর জানিয়ে জয়া আহসান লিখেছেন, অবশেষে, ‘জয়া আর শারমিন’। দুজন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।
তিনি আরও লেখেন, “আমি জয়া ‘জয়া’ চরিত্রে আর থিয়েটারের গুণী শিল্পী মহসিনা অভিনয় করেছেন ‘শারমিন’ চরিত্রে। ওর জন্য আমার শুভ কামনা। আমাদের এই যাত্রায় আপনাদের সবাইকে শুভেচ্ছা। ’ ‘জয়া আর শারমিন’ প্রযোজনায় আছে পিপলু আর খানের অ্যাপল বক্স, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া এবং জয়ার প্রতিষ্ঠান সি তে সিনেমা।
প্রীতি / প্রীতি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী