ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে পাটের হাটে আগুন: দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ৪:৪১
গাইবান্ধায় পাটের হাটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পাটের হাটসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পুরাতন ফুলছড়ির হাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফুলছড়ি ও সাঘাটার ২টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, বিড়ি-সিগারেটের আগুন থেকে পাটের স্তুপে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে । তিনি জানান, প্রথমে হাটে থাকা পাটের একটি স্তুপে আগুন লাগে। পরে পুরো হাটের পাটের স্তুপে আগুন ছড়িয়ে পরে। তিনি বলেন, তদন্ত কমিটি করা হচ্ছে। সে কমিটি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে।
 
ফুলছড়ি থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফুলছড়ি বাজারের মেসার্স লামিয়া ট্রেডার্স এ থাকা টিকে গ্রুপের প্রাণ, ডাল, জিল ক্যাফে ও ফিজাপসহ প্রায় ত্রিশ লক্ষ টাকার মালামাল, আলম ট্রেডার্স এর ৫ লক্ষ টাকার মালামাল, নুরুজ্জামান ট্রেডার্স এর পাট, ধান ও ভুট্টাসহ ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার