মিরসরাইয়ে খেলাকে কেন্দ্র করে অর্তকিত হামলায় ৩ খেলোয়াড় আহত
মিরসরাইয়ে জাতীয় গ্রীষ্মকালীন ফুটবল খেলায় বিজয়ে দলের উপর হামলা চালিয়েছে পরাজিত দলের সমর্থকরা। এতে বিজয় দলের ৩ খেলোয়াড় গুরুত্বর আহত হওয়ার পাশাপাশি আরো অনেকে হামলার শিকার হয়েছে।শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
আহত খেলোয়াড়রা হলেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লা আল নোমান (১৬), মাহমুদ হাসান শ্রাবণ (১৬), দীপেন দে (১৭)। তাদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সকালে খেলার সেমিফাইনালে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়। খেলা শেষে পরাজিত দলের সমর্থকদের হামলায় বিজয়ী দলের ৩ খেলোয়াড় সহ বেশ কয়েকজন আহত হয়েছে।করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক পলাশ মল্লিক বলেন, 'আমরা জয়লাভ করার পর স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় পরাজিত দলের সমর্থকরা আমাদের উপর হঠাৎ চড়া হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে আমাদের গোলকিপার শ্রাবণ সহ তিনজন গুরুতর আহত হয়। আমরা দোষীদের দৃষ্টান্তমূল শাস্তি দাবি করছি।'
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, দুই দলের খেলোয়াড়দের মধ্যে খেলার মাঠের বাহিরে সামান্য ধাক্কাধাক্কির ঘটনার খবর পাইছি। বড় ধরনের কিছু হওয়ার আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, খেলা পরবর্তী সময়ে হাতাহাতির ঘটনা শুনেছি এ ব্যপারে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied