ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে সামাজিক-সম্প্রীতি কমিটির সমাবেশ অনুষ্ঠিত


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১০-৯-২০২২ বিকাল ৬:০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার  দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্বে   সামাজিক-সম্প্রীতি কমিটির রালি ওসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় দৌলতদিয়া দৌলতদিয়া ইউনিয়নের পরিষদের আয়োজনে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চত্বর প্রাঙ্গণে ও দোলতদিয়া ঘাট শহীদ মিনার প্রাঙ্গনে এই সামাজিক-সম্প্রীতি কমিটির রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
দৌলতদিয়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের  সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আ. ছাত্তার ফকির, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো মোহন মন্ডল, ৫ নং ওয়ার্ড সদস্য আ. জলিল ফকির,৮ নং ওয়ার্ড সদস্য ফজলুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য চম্পা খাতুন,দৌলতদিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রনজিৎ পোদ্দার, সভায় আরো উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, আক্কাস আলী হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সহ সম্পাদক গোকুল চন্দ্র পাল, ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ। এছাড়াও উক্ত কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল  বলেন আসন্ন শারদীয় উৎসব দুর্গা পুজা উপলক্ষে সামাজিক  সাম্প্রতিক বন্ধনে ধর্ম যার যার উৎসব সবার স্লোগান দেন।  এবং মাদক বিস্তার রোধ সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
 
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম, ভাষা ও জাতির লোক বসবাস করে। সমাজে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব হলো সাম্প্রদায়িক সম্প্রীতি।
 
তিনি আরও বলেন, মানব সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিগন এ জীবনে যথাযথভাবে এগুলো অনুশীলন করে থাকবেন। ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোন জাতি উন্নতি করতে পারে না। ভাতৃত্ববোধ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে, মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়। এরফলে মানব সমাজের ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত