আজ পপির জন্মদিন
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। আজ তার জন্মদিন। পপির জন্মস্থান খুলনার শিববাড়ী। মুন্নুজান স্কুলে পড়াশোনাকালীন ১৯৯৫ সালে লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী হিসেবে মিডিয়ায় তার অভিষেক ঘটে। চলচ্চিত্রে আসার আগে তিনি শহীদুল হক খান পরিচালিত ‘নায়ক’ নাটকে চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে প্রথম অভিনয় করেন।
মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমাতে অভিনয় করেছেন তিনি। দেখতে দেখতে চলচ্চিত্রে তার পথচলার প্রায় দুই যুগ পেরিয়ে যাচ্ছে। চলচ্চিত্রে অভিনয়ের জন্য এখন পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি তিনবার। ‘কুলি’ থেকে ‘সোনা বন্ধু’তে তার উপস্থিতি যেন এখনেও সেই একইরকম।শুধু চলচ্চিত্রেই নয় বিজ্ঞাপনে মডেল হিসেবে তার উপস্থিতি ছিলো একজন আকর্ষনীয় মডেল’রই মতো। ছোটপর্দায় মাঝে মাঝে যেসব নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন, সেখানেও তিনি হয়েছেন নন্দিত।
এমএসএম / এমএসএম
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার