দুর্গাপুরে বিষপানে গৃহবধূর মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুরে বিষপানে জোসনা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে স্বামীর বাড়িতে বিষপানের ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিক তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ভর্তি করেন চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় পরদিন রোববার (১১ সেপ্টেম্বর) ভোরে মারা যান জোসনা আক্তার নামে ওই গৃহবধূ। ওই গৃহবধূ দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের গোলাপ জহরের স্ত্রী।
জানা গেছে, স্বামীর সাথে জগড়া করে শনিবার সকালে ঘরে থাকা কীটনাশক পান করেন ওই গৃহবধূ। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও পরদিন ভোর ৫টার দিকে মারা যান তিনি।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. শিবিরূল ইসলাম জানান, হাসপাতাল থেকে মৃতদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন