ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ দেখে যা বললেন নিতু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ১২:২৬

রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে বাজিমাত করেছে এই সিনেমা।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি দেখে মন্তব্য করেছেন রণবীর কাপুরের মা নিতু কাপুর। তিনি বলেছেন, ‘সিনেমার শেষটা দারুণ। এটি অসাধারণ। কিন্তু শুরুর দিকে গল্পটার ভিত তৈরি হতে একটু সময় লেগেছে।’

আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে শুরু থেকে আলোচনা চলছিল। মুক্তির আগে এটি বয়কটের ডাকও দিয়েছিলেন কয়েকটি সংগঠন। তবে নিন্দুকের জবাব বক্স অফিসে বেশ ভালোভাবেই দিয়েছে সিনেমাটি। প্রথমদিন বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৭৫ কোটি রুপি।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মোট তিনটি অংশে মুক্তি দেওয়া হবে। প্রথমটির নাম ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান- শিবা’। গত ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিনেমাটিতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। অতিথি চরিত্রে সুপারস্টার শাহরুখ খানকেও দেখা গেছে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমা। 

প্রীতি / প্রীতি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক