ফের মা হচ্ছেন হাসিন রওশন
ফের মা হতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী হাসিন রওশন। আপাতত দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় এই অভিনেত্রী। শনিবার (১০ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
মা হওয়ার অনুভূতি ব্যক্ত করে হাসিন রওশন বলেন—‘মা হওয়ার অনুভূতিটাই অন্যরকম। সেটা প্রথমবার হোক আর দ্বিতীয়বার কিংবা অসংখ্যবার। আলহামদুলিল্লাহ্! কীভাবে আট মাস পার হয়ে গেল টেরই পেলাম না। অপেক্ষার পালা আর মাত্র কয়টা দিন।’
বেবি বাম্পের কয়েকটি ছবিও প্রকাশ করেছেন হাসিন রওশন। তাতে দেখা যায়—হাসিনের বেবি বাম্প স্পষ্ট। তার চোখে-মুখে মাতৃত্বের উজ্জ্বল আভা।
২০১২ সালে ব্যবসায়ী মারুফুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হাসিন রওশন। ২০১৭ সালের ৩ ডিসেম্বর এ দম্পতির ঘর আলো করে আসে প্রথম সন্তান। আর পুত্রের নাম রাখেন উযায়ের মাঈন। আপাতত দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন এই দম্পতি।
২০১১ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় বিজয়ী হন হাসিন রওশন। তারপর নাম লেখান অভিনয়ে। কাজ করেছেন টিভি নাটক ও বিজ্ঞাপনে। হাসিন রওশন অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটক হলো—আমাদের ছোট নদী, সখা হে, নরম রোদের ওম, নো ম্যানস ল্যান্ড, গ্র্যান্ড মাস্টার, উড়ামন, সোনার সুতো, মেঘের ওপারে প্রভৃতি।
তবে অভিনয়কে বিদায় জানিয়েছেন হাসিন রওশন। ২০১৬ সালে ঘোষণা দিয়েই মাধ্যম থেকে সরে যান তিনি। ওই সময়ে এ অভিনেত্রী বলেছিলেন—‘পুরো সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চাই।’ হাসিনের ইন্টেরিয়র ব্যবসা রয়েছে। অভিনয় ছাড়ার পর স্বামী-সংসার ও ব্যবসায় মন দেন এই অভিনেত্রী।
প্রীতি / প্রীতি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী