‘মিস অ্যান্ড মিসেস প্লাস’ হলেন পারিসা
‘মিস অ্যান্ড মিসেস প্লাস’ বাংলাদেশ-২০২১ বিজয়ী হলেন তাসনিয়া তাবাচ্ছুম পারিছা । শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর মাথায় ক্রাউন পরিয়ে দেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। দ্বিতীয় রানারআপ হয়েছেন নির্জন মোমিন, তৃতীয় হয়েছেন রুমানা হক।
গ্র্যান্ড ফিনালের বিচারকের আসনে ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান, শিল্পী আবিদা সুলতানা, পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনেত্রী রোজিনা ও অভিনেতা আফরান নিশো, আফজার পরশিয়া, সিলভি মাহমুদ, তৌহিদা আফরোজ, মেসবাউল আলম সাজু, ইভান শাহরিয়ার, ডনসন ড্যানি প্রমুখ।
রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিনিকেশন্সের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ।
আয়োজক মালা খন্দকার বলেন, ‘বডি শেমিং বন্ধ করো’ স্লোগান ধারণ করে খানিকটা পৃথুলা নারীদের আত্মবিশ্বাস পুনরুদ্ধারের জন্য প্রথমবারের মতো দেশে আয়োজন করা হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’ প্রতিযোগিতা। এটি কেবল সৌন্দর্য প্রতিযোগিতাই নয়, স্বাস্থ্যবতী নারীদের নিজেদের ক্ষমতা ও শক্তি উপলব্ধির মাধ্যমও।
প্রীতি / প্রীতি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী