ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

প্রথমে প্রেম, তার পরে জোরপূর্বক ধর্ষণ : যুবক গ্রেপ্তার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ৪:১৫
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) সকালে কোনাবাড়ীর বাইমাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মুকুট মিয়া (২৬) কুড়িগ্রামের উলিপুর থানার সাদুয়া দামারহাট এলাকার মো. রওশন আলীর ছেলে। সে কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকসা চালাত। ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানায় এজাহার দায়েরের পরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
 
এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরী পরিবারের সাথে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। বাবা এবং মা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করার সুবাদে ভিকটিম কিশোরী বাসায় একা থাকত। সেই সুযোগে তাদের পার্শ্ববর্তী ঘরের ভাড়াটে অভিযুক্ত মুকুট মিয়া ভিকটিমকে প্রায় সময়ই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এ ঘটনায় ওই বাড়ির মালিক অভিযুক্তকে সাবধান করে বাড়ি থেকে বের করে দেন। পরবর্তীতে অভিযুক্ত মুকুট বাইমাইল থেকে কাদের মার্কেটে বাসা পরিবর্তন করে চলে গেলেও ভিকটিমের সাথে ভিন্ন সময় মোবাইল ফোনে যোগাযোগ করত। সোমবার (৫ জুলাই) মুকুট মিয়া ভিকটিম কিশোরীকে ফুসলে তার বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম কিশোরী ধর্ষণের বিষয়টি পরিববারকে জানালে পরিবার অভিযুক্ত মুকুটকে বিয়ে করার প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে স্থানীয়দের জানিয়ে থানায় এজাহার দায়ের করা হয়।
 
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি)  কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, এজাহার দায়েরের পর অভিযান চালিয়ে কোনাবাড়ীর বাইমাইল এলাকা থেকে মুকুট মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার