জুড়ীতে অর্ধকোটি টাকা নিয়ে উধাও জোহরা দম্পতি
মৌলভীবাজারের জুড়ীতে মানুষের কাছ থেকে নানা বাহানায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়েছেন জোহরা দম্পতি। উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিয়ে এলাকা ছেড়েছেন এ দম্পতি। এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। টাকা নিয়ে উধাও হওয়া দম্পতির বাড়ি একই গ্রামে।
স্থানীয় ভোক্তভোগী সূত্রে জানা যায়, জোহরা বেগম ও মোহাম্মদ আলী দম্পতির এক ছেলে প্রবাসে ও আরেক ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করছে। এক ছেলেকে প্রবাসে, অন্য ছেলেকে সেনাবাহিনীতে চাকরির জন্য প্রচুর টাকার প্রয়োজন জানিয়ে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে থাকে। কারো কাছ থেকে ধার আবার কারো কাছ থেকে কিস্তি পরিশোধ করার শর্তে বিভিন্ন এনজিও থেকে টাকা উত্তোলন করেন। কিন্তু ধার ও উত্তোলন করা টাকা পরিশোধ না করেই একপর্যায়ে অর্ধকোটি টাকা নিয়ে ওই দম্পতি পালিয়ে যান।
গ্রামের তৈয়ব আলী (৫৫) বলেন, আমার কাছ থেকে নগদ ৪০ হাজার ও কিস্তি তুলে নিয়েছে ১ লাখ টাকা। টাকা পরিশোধ করার জন্য বললে নানা টালবাহানা করতে থাকে। একপর্যায়ে তারা পালিয়ে যায়।
মো. মিজানুর রহমান (৭০) বলেন, দুই ব্যাংক থেকে ৮০ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করে দেই। ব্যাংকের কর্মকর্তারা বর্তমানে কিস্তি পরিশোধ করার জন্য আমার বাড়ি ছাড়ছেন না। এ কিস্তি পরিশোধ করতে না পেরে আমি এখন বাড়িছাড়া।
অঞ্জনা রানী দাস (৩৫) জানান, কিস্তি চালাবে বলে আমাকে দিয়ে এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নেয়। বর্তমানে তারা টাকা পরিশোধ না করে পালিয়ে যাওয়ায় আমার সংসার টেকানো দায় হয়ে পড়েছে।
রেজিয়া বেগম (৩০) জানান, আমার কাছ থেকে ৮০ হাজার টাকা ছেলের সেনাবাহিনীতে চাকরির জন্য ধার নিয়ে আর ফেরত দেয়নি।
মো. আক্কাস আলী (৫০) বলেন, আমিসহ আমাদের গ্রামের শতাধিক মানুষের কাছ থেকে এ দম্পতি ৫০ থেকে ৬০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে। এ নিয়ে গ্রামের সকলে মিলে তাদের পাকড়াও করলে ছেলে সেনাবাহিনী থেকে বেতন-ভাতা পেয়ে সবার পাওনা পরিশোধ করবে বলে সময় নেয়। কিন্তু টাকা পরিশোধ না করেই রাতের আঁধারে তারা পালিয়ে যায়।
সরজমিন জোহরা ও মোহাম্মদ আলী দম্পতির বাড়িতে গিয়ে দেখা যায়, তাদের ঘরে তালা ঝুলছে। সাংবাদিকদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে আশপাশের দুই শতাধিক নারী-পুরুষ সেখানে জড়ো হন এবং তাদের সাথে প্রতারণার বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন। একপর্যায়ে স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। তিনিও তাদের কথাগুলো শোনেন। ভুক্তভোগীরা বিষয়টির আশু সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, বিষয়টি আমি আগেই অবগত হয়েছি। জোহরা অত্যন্ত চতুর প্রকৃতির মহিলা। সে গ্রামের সহজ-সরল মানুষদের নানা প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে অর্ধকোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আমি যোগাযোগ করে বিষয়টি মীমাংসার চেষ্টা করব।
প্রতারণার বিষয়টি জানতে এ দম্পতিকে ফোন দিলে ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, বিষয়টি আমার জানা নেই। তবে কেউ থানায় অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান
পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ
ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড
নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন
গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা
নেত্রকোণার মদনে নির্মাণাধীন ছাত্রীনিবাসে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
পঞ্চগড়ে বিরোধী গ্রুপের হামলায় আহত পৌর যুবদলের আহ্বায়ক ইরান
Link Copied