প্রীতিম্যাচে হরিপুর ফুটবল একাদশকে ৪ গোলে হারাল ব্যারিস্টার সুমনের দল
ঠাকুরগাঁওয়ের হরিপুর ফুটবল একাদশের সঙ্গে ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফুটবল একাডেমীর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কারবালার মাঠে এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। হরিপুর ফুটবল একাদশ এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সুমন ফুটবল টিম ৪-০ গোলে জয়লাভ করে। কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন। পরে শুভেচ্ছা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, সরকারি মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মনোযারুল ইসলাম রিপন প্রমুখ।
বিশেষ করে জনসাধারণ ব্যরিস্টার সুমনের সাথে ছবি ও ভিডিও তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন।জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্যে ব্যরিস্টার সুমন বলেন- ঠাকুরগাঁওয়ে ৩দিন থেকে অবস্থান করছি। এ জেলার মানুষজন যে এত ভাল, অতিথি পরায়ন সেটা জানা ছিল না। ঠাকুরগাঁও জেলা ঘুরে দেখেছি, এ জেলার মানুষজন খুবই শান্তিপ্রিয় মনে হয়েছে। তাদের দেশে মনে হয়েছে ব্রিটিশদের মতো। এ জেলায় একটি পুরাতন বিমানবন্দর রয়েছে। সেটি চালু করা জরুরী। কখনও দেশরত্ন শেখ হাসিনা আমাকে যদি জিজ্ঞেস করেন তুমি এমপি চাও নাকি ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চাও, আমি ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চাইব।
ফুটবল খেলায় হারজিত কোন ব্যাপার না। কিন্তু বর্তমানে দেশের ফুটবল যে আইসিইউতে ঢুকে গেছে সে জায়গা থেকে উত্তোরন করতে ভুমিকা রাখতে হবে। ভবিষ্যতে এ জেলার মানুষজনকে তার নিজ এলাকা সিলেটের হবিগঞ্জে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied