ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লকডাউনের ষষ্ঠ দিনেও লালমোহনে প্রশাসনের কঠোর অবস্থান


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ৪:১৮

সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের ষষ্ঠ দিনেও জনসাধারণের অবাধ চলাচল ও অতিরিক্ত যান চলাচল রোধে ভোলার লালমোহনে একযোগে কাজ করছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (৬ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান। এ সময় বিনা প্রয়োজনে বাইরে বেরোনের দায়ে ৮ জনকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করার পাশাপাশি আইন অমান্যকারীদের সতর্ক করেন তিনি।

অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লালমোহন বাজারে আসা অতিরিক্ত যান ঠেকাতে ও মানুষের অবাধ চলাচল রোধে মাঠে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদসহ পুলিশ সদস্যরা। এ সময় থানা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে যান ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়।  

এদিকে চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেউ সরকার ঘোষিত আইন অমান্য করলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় সকলকে সরকার কর্তৃক ঘোষিত আইন মেনে ঘরে থাকার আহ্বান জানান তিনি।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত