গোয়ালন্দে চায়ের দোকানদারকে গুলি করে হত্যার চেষ্টা
শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ইয়ার আলী প্রামানিক (৫৫) পিতা- মৃত ফেরদৌস প্রামানিক, সাং- চর ভরাট থানা- গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ী তার অন্তর মোড়স্থ চায়ের দোকান বন্ধ করে বাড়ী যাওয়ার সময় অন্তর মোড় থেকে অনুমান ৪০০ গজ পূর্ব দিকে চর ভরাট গ্রামের সুশান্ত শীল এর বাড়ীর সামনে গোয়ালন্দ টু ধাওয়াপাড়া গামী রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা ৬-৭ জন অস্ত্রধারী দুষ্কৃতকারী তাকে খুন করার উদ্দেশ্যে গুলি করে।
দুষ্কৃতকারীদের ছোড়া গুলি ইয়ার আলী প্রামাণিকের পেটের বাম পাশে ও হাতে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। ইয়ার আলী প্রামানিক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দৌড়ে ঘটনাস্থলের উত্তর পাশে থাকা হারু সরদারের বাড়ীতে গিয়ে আত্মরক্ষা করে। দুষ্কৃতকারীরা সামনাসামনি ও পিছন থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং ঘটনাস্থলের উত্তর পশ্চিমে থাকা নদীর দিকে চলে যায়। সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় । আশ পাশের লোকজন ও ইয়ার আলী প্রামানিকের আত্মীয় স্বজন পুলিশের সহায়তায় প্রথমে তাকে দ্রুত বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার শরীর থেকে প্রচুর রক্ত খরণ হয় এবং পেটে দ্রুত অপারেশন করা প্রয়োজন মর্মে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর সূত্রে জানা যায়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, বর্ণিত ঘটনাস্থল ও আশপাশ এলাকা থেকে ০৪ (চার) টি শর্টগানের গুলির খোসা পেয়ে জব্দ করা হয়। আহত ইয়ার আলী প্রামানিক নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের সদস্য ছিল। ২০১৯ সালে সর্বহারা দলের বেশকিছু সদস্যের সাথে সেও সরকার বাহাদুরের নিকট আত্মসমর্পণ করে। পূর্বের কোন বিরোধের জের ধরে অত্র ঘটনা ঘটে মর্মে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন। পুলিশি কার্যক্রম অব্যাহত আছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied