ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

অঞ্জন দত্তের নামে মামলা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২২ বিকাল ৫:০

গায়ক হিসেবে অঞ্জন দত্তের পরিচয় উপমহাদেশজুড়ে অন্যরকম। তবে অভিনয় নিয়ে তাঁর আগ্রহের কমতি নেই। যার ফলে অনেকগুলোতে ছবিতে অভিনয় করেছেন, করেছেন পরিচালনাও।  

অঞ্জন দত্ত ২০২১ সালের নিজের কালজয়ী গান ‘বেলা বোস’ নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেন। সিনেমাটির প্রযোজক হিসেবে রানা সরকারের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে চুক্তিবদ্ধও হন।

এই সিনেমা নিয়ে আইটি জটিলতা তৈরি হলো। অঞ্জন দত্ত ও তার পুত্র নীল দত্তের বিরুদ্ধে মামলা করেছেন প্রযোজক। ক্ষতিপূরণ হিসাবে বাবা ও ছেলের কাছ থেকে ৫৭ লাখ রুপি দাবি করেছেন তিনি।

প্রযোজক রানা সরকারের দাবি, তার সঙ্গে চুক্তি ভঙ্গ করে অঞ্জন দত্ত অন্য প্রযোজকের সঙ্গে সিনেমাটি করছেন। সেই খবর পাওয়া মাত্রই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

এই নিয়ে রানা সরকার বলেন, ‘‘আমার সঙ্গে অঞ্জন দত্তের ‘বেলা বোস’ সিনেমাটি করার কথা ছিল। সিনেমার কথা পুরোপুরি চূড়ান্ত করে আমার থেকে এই সিনেমার জন্য অগ্রিমও নেন তিনি। কিন্তু এরপর হঠাৎ সিনেমাটি করবেন না বলেন। পরে শুনি অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে তিনি এটি করার চেষ্টা করছেন। এই সিনেমার জন্য আমার ক্ষতি হয়েছে, আমি ক্ষতিপূরণ হিসাবে তাদের কাছ থেকে ৫৭ লাখ রুপি টাকা দাবি করছি। ’’

তিনি আরও জানান, শুরুতে আইনি নোটিশ পাঠালেও কোনো উত্তর দেননি অঞ্জন দত্ত। তারপরই আদালতের দ্বারস্থ হন।

প্রীতি / প্রীতি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক