ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে অবৈধ ৩টি করাত কল বন্ধ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২২ বিকাল ৫:৯
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ করাত কলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (১১ সেপ্টম্বর) বেলা ১১টা থেকে মায়ানী ইউনিয়ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা  মিনহাজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। 
 
এ সময় আনন্দ বাজারের ২টি করাত কলের মালিক সিরাজ ও কবিরের কাছে বৈধ কাগজপত্র চাইলে তারা দেখাতে না পারায় ২টি করাত কল তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়। এছাড়া একই এলাকার আবু তোরাব বাজারের কামাল পাশা নামে  এক ব্যবসায়ীর  করাত কলও সিলগালা করা।
 
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, আমরা করাত কল বিধিমালা আইন অনুযায়ী উপজেলার আনন্দ বাজার ও আবু তোরাব বাজারে ৩টি করাত কল সিলগালা করেছি। অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
 
এই সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত