ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

 ‘ব্রহ্মাস্ত্র’ ভেঙে দিচ্ছে সব রেকর্ড, ৩ দিনে আয় ২০০ কোটি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ১১:২৫

সপ্তম বলিউড সিনেমা হিসেবে সাপ্তাহিক ছুটিতে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে।  সিনেমাটির আয় এখন প্রায় ১২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় ২০০ কোটি রুপি ছাড়িয়েছে ইতিমধ্যে।  অয়ন মুখার্জির পরিচালনায় হিন্দিতে ৩ দিনে প্রায় ১২৫ কোটি রুপি সংগ্রহ করেছে সিনেমাটি, যার ফলে হিন্দি ছবি হিসেবে সর্বকালের ৩য় বা ৪র্থ বৃহত্তম আয়ের রেকর্ড গড়তে যাচ্ছে এটি।

সিনেমাটি উদ্বোধনী দিনে ৩৭ কোটি, দ্বিতীয় দিনে ৪২ কোটি এবং অবশেষে রবিবার ৪৬ কোটি রুপি আয় করে। তিনদিনের মোট আয় ১২৫ কোটির মত। বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয় করেছে, শো বাড়ছে আরো বেশ কিছু দেশে।  

এর আগে জানা গেছে যে অনেক শো হাউজফুল হওয়ার সঙ্গে সঙ্গে অনেক বড় কেন্দ্রের থিয়েটারগুলো এখন বর্ধিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সকাল এবং গভীর রাতে শো খুলছে। বড় বড় মুভি সমালোচকদের নেগেটিভ রিভিও সত্ত্বেও সিনেমাটি বক্স অফিস দখল করে নিয়েছে।  

সম্প্রতি, আলিয়া ভাট ইনস্টাগ্রামে পরিচালক অয়নের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘যারা ছবিটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ’ আয়ানের মূল পোস্ট ছিল দর্শকদের উদ্দেশ্য করে এবং তিনি সেখানে লিখেছেন, “কৃতজ্ঞতা, উত্তেজনা, আশা! আমাদের চলচ্চিত্র সংস্কৃতিকে প্রাণবন্ত এবং গতিশীল রেখে ব্রহ্মাস্ত্রের অভিজ্ঞতা নিতে সিনেমা হলে আসায় সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগামী কয়েকদিনের জন্য অপেক্ষা করছি। ’’

সূত্র : পিঙ্কভিলা

প্রীতি / প্রীতি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক