ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফের নানা হলেন রজনীকান্ত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ১২:৫৯

আবারো নানা হলেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। রোববার (১১ সেপ্টেম্বর) পুত্র সন্তানের জন্ম দেন রজনীকান্তের ছোট মেয়ে সৌন্দর্য রজনীকান্ত। মা-ছেলে দুজনেই সুস্থ আছে বলে খবর প্রকাশ করেছে পিংকভিলা।

এদিকে সৌন্দর্য রজনীকান্ত তার টুইটারে বেশ কিছু ছবি পোস্ট করে মা হওয়ার খবর জানিয়েছেন। তাতে এ পরিচালক বলেন—‘ঈশ্বরের দয়া ও আমার বাবা-মায়ের আশীর্বাদে আমরা একটি পুত্র সন্তান পেয়েছি। বেদ তার একটি ভাই পেয়েছে।’

পুত্রের নাম রেখেছেন বীর রজনীকান্ত বানানগামুড়ি। ২০১৯ সালে বিশাগান বানানগামুড়ির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সৌন্দর্য। এ দম্পতির এটি প্রথম সন্তান।

২০১০ সালে চেন্নাইয়ের ব্যবসায়ী অশ্বিনের সঙ্গে বিয়ে হয় সৌন্দর্য রজনীকান্তের। এ সংসারে পুত্র বেদের জন্ম হয়। ২০১৬ সালের সেপ্টেম্বরে মাইক্রোব্লগিং সাইট টু্ইটারে বিয়ে বিচ্ছেদের কথা জানান সৌন্দর্য।

২০১৪ সালে তামিল সিনেমা ‘কোচাদাইয়ান’-এর মাধ্যমে পরিচালক হিসেবে নাম লেখান সৌন্দর্য। এতে অভিনয় করেন রজনীকান্ত ও দীপিকা পাড়ুকোন। এটি প্রথম ভারতীয় সিনেমা যাতে মোশন ক্যাপচার টেকনোলজি ব্যবহার করা হয়। পরিচালক হিসেবে নাম লেখানোর আগে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেন সৌন্দর্য। দক্ষিণের বেশ কিছু জনপ্রিয় সিনেমায় গ্রাফিক ডিজাইনের কাজ করেছেন তিনি। 

প্রীতি / প্রীতি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক