ফটিকছড়ির ভূজপুরে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ১নং বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধ স্থাপনা (দোকানঘর) নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। বাগানবাজার ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে করেরহাট-রামগড় সড়কসংলগ্ন জঙ্গল দাঁতমারা মৌজার বিএস ৪৩২৫ দাগের জায়গার ওপর স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে। চিকনছড়া বাজারের ব্যবসায়ী অহিদুর রহমানের ছেলে মো. মহিউদ্দিন চলাচলের পথে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উক্ত দাগের সরকারি খাস জায়গায় রয়েছে কবরস্থান ও বাজারের জনসাধারণের চলাচলের পথ।
এ ব্যাপারে ব্যবসায়ী মহিউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ২৭ জুন চিকনছড়া গ্রামের মৃত হোনা মিয়ার ছেলে মো. মোস্তফাকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, জঙ্গল দাঁতমারা মৌজার ১২৭নং খতিয়ানের বিএস ৪৩৩২ দাগের ওপর তার বসতবাড়ি ও দোকানগৃহ রয়েছে। একই মৌজার বিএস ৪৩২৫ দাগের জায়গা সরকারি খাস হলেও এটি তার ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে চলাচলের একমাত্র পথ। তাকে ঠেকানোর উদ্দেশ্যে মোস্তাফা গং পরিকল্পিতভাবে দোকানঘরে চলাচলের পথ বন্ধ করতে অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করছেন বলে উল্লেখ করেন।
নারায়ণহাট ভূমি অফিসের কর্মকর্তা আবু বক্কর বলেন, সেখানে সরকারিভাবে কাউকে ইজারা দেয়া হয়নি। কেউ গৃহ নির্মাণ করলে তা অবৈধ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ স্যার অভিযোগের বিষয়ে ফোন করলে নির্মাণকাজে বাধা প্রদান করেছি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ মুঠোফোনে বলেন, একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু