ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে গ্রামীণ কবির মানবেতর জীবন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ২:২৭

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার প্রত্যেকটি কাজকে ভালবেসে পদ্মা সেতু সহ বেশ কয়েকটি উন্নয়ন মূলক কাজের ওপর অসংখ্যক গান ও কবিতা লিখে প্রশংসায় ভাসছেন রায়গঞ্জের পাঙ্গাসী এলাকার মিরের দেউলমূড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে কবি শাহজামাল উদ্দিন সরকার।
তিনি তার লেখা গান ও কবিতা যেন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে পৌছায়, সেজন্য স্থানীয়  নেতাকর্মীরসহ সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

সকালের সময়ের  সাক্ষাৎকারে তিনি জানান, দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় জীবিকার তাগিদে প্রায় দেড় যুগ  পূর্ব থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, ও খেলার মাঠে বিভিন্ন ভঙ্গিতে নিজের লেখা গান ও কবিতা পড়ে মানুষকে আকৃস্ট করে বই বিক্রি করেন।

এতে যে টাকা পান তা দিয়েই কোনোমতে জীবিকা নির্বাহ করতেন তিনি। দিন বদলের এই সময়ে এখন পুরাতন সবকিছুই প্রায় হারিয়ে যেতে বসেছে। হারিয়ে গেছে প্রায় গ্রাম-বাংলার পুথি পাঠের আসর। বিধায় বাধ্য হয়ে কবিতা ও গান লেখার পাশাপাশি গ্রামপাঙ্গাসী বাজার জামে মসজিদের সামনে খোলা আকাশের নিচে টেবিল পেড়ে বিড়ি, সিগারেট, পটেটো, চানাচুর, বিস্কিট বিক্রি করে সংসার চালানোর চেস্টা করছেন দরিদ্র পরিবারের সন্তান কবি শাহজামাল উদ্দিন সরকার।

তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটের ওপর আমার লেখা বেশ কিছু গান ও কবিতা থাকলেও দারিদ্রতা ও টাকার অভাবে বই বাধাই করতে পারছি না। পারছিনা বিক্রিও করতে। এছাড়া পুঁজি ও একটা দোকান ঘর না থাকায় প্রায় সময় অনাহারে -অর্ধাহারেই থাকতে হচ্ছে আমার পরিবারকে নিয়ে। না পারছি চলতে, না পারছি কাউকে কিছু বলতে। এ অবস্থায় কিছু পুঁজি ও দোকান করার মতো একটা ঘরের জন্য সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন তিনি।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার