ফরিদপুরে ডা. রঞ্জুর খুঁটির জোর কোথায়?
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তাফিজুর রহমান রঞ্জুর খুঁটির জোর কোথায়? দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় ধরে মহামারী করোনায় দিশাহারা সাধারণ জনগণকে নিরাপদে রাখতে সরকার এবং স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু তার মধ্যে কী করে ছুটি নিয়ে ডা. মোস্তাফিজুর রহমান রঞ্জু চলতি বছরের ৩০ জুন কানাডায় বেড়াতে যান? একে ছুটি দিল কে? এটা নিয়ে ফরিদপুর শহরে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা এবং তার দুর্নীতির অনেক অভিযোগ।
ডা. মোস্তাফিজুর রহমান রঞ্জু একটি গুরুত্বপূর্ণ স্থানে কর্মরত। প্রতিদিন শত শত করোনা শনাক্ত রোগী টেস্ট করানোর জন্য আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে। তার কারণ করোনা শনাক্ত পিসিআর ল্যাবটি ওই কলেজেই স্থাপন করেছে স্বাস্থ্য বিভাগ ।
অধ্যক্ষ ডা. মোস্তাফিজুর রহমান রঞ্জুর বিষয়ে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. ওহিদুর রহমান বলেন, ডা. রঞ্জু হাল আমলের এক বিশাল আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদে রাজবাড়ীতে জন্ম নেয়া জামায়াত নেতার গুণধর পুত্র বিশিষ্ট চিকিৎসক নেতার পক্ষে এডহকের মাধ্যমে ৬ হাজার চিকিৎসক নিয়োগের দায়িত্ব পেয়েছিলেন। সেই দায়িত্ব সুচারুভাবে পালনের মাধ্যমে বিএনপি-জামায়াত ঘরানার সহস্রাধিক চিকিৎসককে অর্থের বিনিময়ে নিয়োগ প্রদান করেন। ওই নিয়োগ প্রক্রিয়া থেকে বিশাল অংকের অবৈধ অর্থ তিনি এবং তার ওস্তাদ অর্জন করেন। ওই অর্থ দিয়েই তিনি কানাডার বেগমপাড়ায় বাড়ি করেন বলে জনশ্রুতি আছে। এই মুহূর্তে সারা পৃথিবী যখন করোনার ছোবলে বিপর্যস্ত, স্বাস্থ্য বিভাগের চিকিৎসকসহ সকল কর্মীর যখন ছুটি বাতিল করা হয়েছে; ঠিক সেই মুহূর্তে তিনি কানাডায় অবস্থান করছেন। এটা সত্যিই চরম দুঃখজনক। যেহেতু তিনি সরকারি চাকরিতে কর্মরত, ছুটি ছাড়া তিনি ইমিগ্রেশন পার হতে পারার কথা নয়। কারা তাকে ছুটি দিল, কেনইবা দিল, তার সকল বিষয়ে বিচার বিভাগীয় এবং দুদকের মাধ্যমে কঠিনভাবে তদন্ত হওয়ার জোর দাবি জানাচ্ছি।
আইনজীবী মো. শাহজাহান বলেন, ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তাফিজুর রহমান রঞ্জু এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ দায়িতরত থাকা অবস্থায় বিদেশ যাওয়া মোটেই ঠিক হয়নি। তিনি আরো বলেন, কোনো মৃত ব্যক্তির পোস্টমর্টেম করাতে হলে এই কলেজেই আসতে হয় এবং পোস্টমর্টেম রিপোর্টের প্রধান এই অধ্যক্ষ। গুরুত্বপূর্ণ পোস্টমর্টেমের বিষয়ে প্রতিবেদন দেবে কে?
অধ্যক্ষ ডা. মোস্তাফিজুর রহমানের বিষয়ে ফরিদপুর বিএমএর সাধারণ সম্পাদক ডা. মাহফুজুর রহমান বুলু বলেন, এই মহামারীর সময়ে স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল কিন্তু কিভাবে মন্ত্রণালয় তাকে বিদেশে যাওয়র অনুমতি দিল তা আমার বোধগম্য নয়। এই মুহূর্তে তার কানাডায় যাওয়া ঠিক হয়নি বলে আমি মনে করি।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা জানান, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান রঞ্জু নিয়ম-নীতি মেনেই কানাডায় গেছেন এবং তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় এক মাসের ছুটি দিয়েছে। ওই ছুটি ৩০ জুন থেকে কার্যকর করা হয়েছে ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক আ’লীগ নেতা জানান, সাবেক এক সংসদ সদস্যসহ নব্য ত্রিরত্ন নেতাদের শেল্টারে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান রঞ্জু যা খুশি তাই করছেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied