কুলাউড়ায় ভুয়া সিআইডি অফিসার গ্রেফতার
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় সিআইডি অফিসার পরিচয়ে প্রতারণায় অভিযোগে রাজু রবিদাস (২০) নামে এক প্রতারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর চা বাগানের বালিছড়া লাইন এলাকা থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে সিআইডি পুলিশের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। প্রতারক রাজু গাজীপুর চা বাগানের নতুন টিলা এলাকার মৃত পরেশ রবিদাসের ছেলে।
পুলিশ জানায়, রাজু দীর্ঘদিন থেকে সিআইডি পুলিশ অফিসার পরিচয়ে গাজীপুর চা বাগানের দরিদ্র মহিলাদের বিধবা ভাতা ও টাকাপয়সা দেওয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে লোকজনের সাথে প্রতারণা করে আসছিল।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিরস্ত্র) নাঈমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গাজীপুর চা বাগানের বালিছড়া লাইনের একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা দায়ের করে সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান
পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ
ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড
নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন
গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা
নেত্রকোণার মদনে নির্মাণাধীন ছাত্রীনিবাসে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
Link Copied