রাজবাড়ীতে রকি হত্যায় প্রধান দুই আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
রাজবাড়ীতে ব্যবসায়ী আরিফুল ইসলাম রকি হত্যায় মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা ও একটি মুখোশ উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার আসামিরা হলেন- জেলার চরখানখানাপুর এলাকার মো. রাকিব শেখ ও কুষ্টিয়া জেলার মো. ইয়ামিন আলী। সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন। পুলিশ সুপার জানান, গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে খানখানাপুর সুরাজ মোহিনী ইন্সটিটিউটের সামনে দুটি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে আরিফুল ইসলাম রকিকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় রকির বাবা রাজ্জাক শেখ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ চিরুনি অভিযান চালিয়ে হত্যায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে। নিহত রকির সঙ্গে পাঁচ মাস আগে রাকিব ও ইয়ামিনদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার রেস ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছেন।সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, মো. শাহনেওয়াজ, মো. মাইনউদ্দিন চৌধুরী, ডিআইও ওয়ান মো. সাইদুজ্জামান।
এদিকে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর বাস স্ট্যান্ড নামক স্থানে নিহত রকির পরিবার ও একালাবসী একহয়ে প্রায় ১ হাজার লোকজন নিয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে হত্যাকারীদের ফাঁসির দাবি জানানো হয়।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied