আলী-রিচার বিয়ের দিন চূড়ান্ত
বলিউডের বহুল আলোচিত প্রেমিক জুটি রিচা চাড্ডা ও আলী ফজল। গত কয়েক বছরে একাধিকবার বিয়ের দিন তারিখ ঠিক করেও সাতপাকে বাঁধা পড়তে পারেননি। নানা জটিলতায় সেসব ভেস্তে গেছে। অবশেষে চার হাত এক হচ্ছে এই যুগলের। গত মাসে জানা যায়, সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তবে বিয়ের দিন-তারিখ চূড়ান্ত জানা যায়নি। এবার প্রকাশ্যে এলো বিয়ের দিন।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সেপ্টেম্বরের শেষে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে চলবে অক্টোবরের ২ তারিখ পর্যন্ত। আগামী ৬ অক্টোবর দিল্লিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ৭ অক্টোবর মুম্বাইয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ৩৫০-৪০০ অতিথিকে নিমন্ত্রণ জানানো হবে বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা গেছে।
অনেকদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন আলী ফজল ও রিচা চাড্ডা। ২০২০ সালের শুরুতে তাদের বিয়ের গুঞ্জন শুরু হয়। জানা যায়, মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলী। একই বছরের ১৫ ফেব্রুয়ারি আদালতে বিয়ের নিবন্ধনের জন্য আবেদন করেন এবং মার্চে সাতপাকে বাঁধা পড়ার পরিকল্পনা করেন। কিন্তু করোনার প্রকোপের কারণে সব ভেস্তে যায়।
রিচা-ফজলের প্রেমের সম্পর্ক শুরু ‘ফুকরি’ সিনেমার সেটে। যদিও তাদের সম্পর্কের কথা প্রথম প্রকাশ পায় ২০১৭ সালে।
প্রীতি / প্রীতি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী