লালমনিরহাটে প্রকাশ্যে গৃহবধূকে মারধরের ভিডিও ভাইরাল
লালমনিরহাটের হাতীবান্ধায় এক গৃহবধূকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মারধরের শিকার ওই গৃহবধূর স্বামী আমির হোসেন বাদী হয়ে রোববার (১১ সেপ্টেম্বর) রাতে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এর আগে রোববার সকালে উপজেলার দিঘীরহাট বাজারে এ মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার গৃহবধূ রাহিলা বেগম সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী এলাকার আমির হোসেনের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী আমির হোসেন প্রায় ১৮ বছর যাবত দিঘীরহাট বাজারে একটি দোকান ঘর ভাড়া নিয়ে লন্ড্রীর দোকান করেন। কিন্তু রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে আসাদুল, আতিকুল, কাজল, কমল, বাদল, শহিদুল ও খলিলুর রহমান হঠাৎ এসে উক্ত দোকানঘরটি নিজের দাবী করে দোকানের ভিতরে ঢুকে যাবতীয় মালামাল বাহিরে ফেলে দেয় ও ভাংচুর করে। এ সময় আমির হোসেন ও তার স্ত্রী বাঁধা দিতে আসলে তাদের মারধর করে ও আমির হোসেনের স্ত্রীকে বাজারে প্রকাশ্যে মারধর করে এবং ¯øীলতাহানির ঘটনা ঘটায়। এ সময় দোকানের নগদ টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়।
আমির হোসেন জানান, আমি ওই দোকানঘরে প্রায় ১৮-১৯ বছর ধরে ব্যবসা করে আসছি। কিন্তু হঠাৎকরে তারা এসে আমার দোকান ভাংচুর করে। আমি ও আমার স্ত্রী বাঁধা দিতে আসলে তারা আমার স্ত্রীকে অনেক মেরেছে। বাজারের মধ্যে আমার স্ত্রীকে মেরে কাপড় ছিড়ে বিবস্ত্র করেছে। আমি এ ঘটনায় বিচার দাবী করে হাতীবান্ধা থানায় অভিযোগ করছি।
এ ঘটনায় কমল জানান, ওই দোকান ঘরটি আমার খালু খলিলুর রহমানের। আমির হোসেন সেখানে ভাড়ায় থাকতো। কিন্তু প্রায় ৭-৮ বছর যাবৎ তারা কোনো ভাড়া দেয় না। তাই তাদের অনেকবার ঘর ছেড়ে দেয়ার জন্য বলা হয়েছিল। তারা তা শোনেনি। রোববার সকালে সেখানে তাদের আবারো ঘর ছেড়ে দেয়ার কথা বলতে গিয়েছিলাম। তাদের কাউকে মারধর করা হয়নি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied