ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তি ও বিচার বিভাগীয় তদন্তের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসুচি পালিত


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১২-৯-২০২২ বিকাল ৬:৩

সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তি ও মিতু হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ সোমবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১১নং আবাইপুর ইউনিয়নের হাটফাজিলপুর বাজারে এ কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বাবুল আক্তারের পরিবারের সদস্য, প্রতিবেশী ও এলাকাবাসী অংশ নেন।

সে সময় বক্তব্য রাখেন- বাবুল আক্তারের পিতা আব্দুল ওয়াদুদ মিয়া, ১১নং আবাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল বিশ্বাস,জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক হাবিবুর রহমান হাবিব,ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক শামীমুল ইসলাম শামীম, ১১নং আবাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারনসম্পাদক ফারুকুজ্জামান উকিল মোল্লা প্রমুখ।

বক্তারা সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আটক করা হয়েছে উল্লেখ করে দ্রুত তার মুক্তির দাবি জানান। সেই সাথে মাহমুদা খানম মিতু হত্যার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। 

বাবুল আক্তারের পিতা আব্দুল ওয়াদুদ মিয়া বলেন,পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ এনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানসহ সহ ছয়জনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন করেছে আমারপুত্র সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৯ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।তিনি বলেন,২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে আমার পুত্রবধু মিতু তার ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তিনি পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন।কিন্তুু পরে বাবুল আক্তারের দায়ের করা মামলায় স্ত্রী হত্যাকান্ডে তারই সম্পৃক্ততা করে পিবিআই। সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আটক করা হয়েছে উল্লেখ করে দ্রুত তার মুক্তির দাবি জানান বাবুল আক্তারের পিতা আব্দুল ওয়াদুদ মিয়া। সেই সাথে পুত্রবধু মাহমুদা খানম মিতু হত্যার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তিনি।

এমএসএম / জামান

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক