আনোয়ারায় পুকুরে ডুবে নিহত দুই শিশুর পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আনোয়ারায় পুকুরে ডুবে একই পরিবারের নিহত তুষার মজুমদার ও তনুশ্রী মজুমদারের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নিহত দুই শিশুর পিতা-মাতার হাতে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, গতকাল পুকুরে ডুবে উপজেলার বারখাইন ইউনিয়নের শ্যামল মজুমদারের দুই ছেলে ও মেয়ে আনোয়ারা মডেল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র তুষার মজুমদার ও শিশু শ্রেণীর ছাত্রী তনুশ্রী মজুমদারের মৃত্যু হয়। এ খবর শুনে উপজেলা প্রশাসন গভীর শোক ও সমবেদনা জানান। নিহতের পরিবারের মাঝে দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রাণালয়ের পক্ষে আনোয়ারা উপজেলা প্রশাসন থেকে নগর ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied