৮ বছর পর আসছেন মুনমুন
চিত্রনায়িকা মুনমুন ঢাকাই সিনেমায় আলোড়ন তুলেছিলেন। ১৯৯৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় এই নায়িকার। অনেকগুলো সুপারহিট সিনেমায় অভিনয় করেও হঠাৎ চলচ্চিত্র থেকে দূরে সরে যান তিনি। মুনমুনকে সর্বশেষ ‘কুমারী মা’ সিনেমায় দেখা যায় ২০১৪ সালে। ৮ বছর পর আবারো মুক্তি পেতে যাচ্ছে এই নায়িকার ছবি।
মুনমুন অভিনীত 'রাগী' আগামী অক্টোবরে মুক্তি পাবে বলে জানা গেছে। এই সিনেমায় তাকে দেখা যাবে খলনায়িকার ভূমিকায়। সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ হয়েছে। সেখানে ছুরি হাতে রাগী চেহারায় দেখা গেছে নায়িকাকে।
মুনমুন বলেন, ‘আমি আমার মতো করে নিজের সেরাটা দিয়ে অভিনয় করতে চেষ্টা করেছি। আশা করছি, দর্শক খুব এনজয় করবে ‘রাগী’ সিনেমায় আমার চরিত্রটি। সিনেমার গল্পটাই মূল এখানে। খুব সুন্দর গল্প। সবগুলো চরিত্রের মধ্যে ফিল্মি স্টাইল আছে। দর্শক সিনেমাটি দেখলে যেমন হাসবে, কাঁদবে আবার রেগেও যাবে। এটা ‘হাওয়া’র মতো সিনেমা না, আবার শাকিব খানের অ্যাকশন সিনেমাও নয়। এটা নতুন একটি ধারা তৈরি করবে বলে আমার বিশ্বাস।'
‘রাগী’ সিনেমায় নায়ক-নায়িকা চরিত্রে আছেন আবির চৌধুরী, আঁচল আঁখি ও মৌমিতা মৌ। জাকেরা খাতুন জয়া প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান, কাজী হায়াৎ প্রমুখ।
প্রীতি / প্রীতি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী