রোদে পোড়া দাগ দূর করার ঘরোয়া উপায়
প্রতিদিন নানা কাজে আমাদের ঘরের বাইরে বের হতে হয়। আজকাল সূর্যের তেজ এতো বেড়ে গেছে যে, আপনাকে পুড়িয়ে কালো করে ফেলতে সময় লাগে না। দিন শেষে বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে আর চেনা যায় না। তবে কিছু ঘরোয়া উপায়ে মিলতে পারে মুক্তি।
লেবু এবং মধু
লেবুর রসে রয়েছে ব্লিচিং এর ক্ষমতা। তাই এটি রোদে পোড়া দাগ দূর বকরতে পারে।
> একটু লেবুর রস নিয়ে তাতে মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন।
> ত্রিশ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।
দই এবং টমেটো
টমেটো অ্যান্টিঅক্সিডেন্টে এ ভরপুর। ত্বক উজ্বল করতেও সাহায্য করে। আর টকদই তে আছে ল্যাকটিক অ্যাসিড। এটি ত্বককে নরম করে।
> টমেটো নিয়ে নিন। এর ওপরের পাতলা খোসা ছাড়িয়ে নিন।
> ১-২ চা চামচ টকদই নিয়ে পেষ্ট করে নিন।
> রোদে পোড়া জায়গায় লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
শশা
শশা ত্বক ঠান্ডা করে। রোদের পোড়া দাগ দূর করতেও সাহায্য করে।
> শশা কুঁচিয়ে নিয়ে চিপে রস বের করে নিন।
> তুলা দিয়ে মুখে লিাগিয়ে নিন।
> শুকানো পর্যন্ত অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
আলু
আলু সবাই চোখের নিচে কালো দাগ দূর করার জন্য ব্যবহার করে থাকে। এই কাজ ছাড়াও আলু ব্লিচিং এর কাজ করে। সেটা প্রাকৃতিকভাবেই করে থাকে।
> আলু থেকে রস বের করে সরাসরি মুখের েরোদে পোড়া জায়গায় লাগান। আবার পাতলা করে কেটেও লাগাতে পারেন।
> ১০-১২ মিনিট রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
মসুর ডাল, টমেটো এবং অ্যালোভেরা
মসুরের ডাল খুব কার্যকর ভাবে রোদে পোড়া দাগ দূর করে।
> মসুর ডাল ভিজিয়ে রাখুন। এর পার পেষ্ট তৈরি করে নিন।
> এর সাথে ১ টেবিল চামচ অ্যালোভেরা এবং ২চা চামচ টমেটো নিয়ে মিশিয়ে নিন।
> মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সূত্র : ফেমিনা
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন