বান্দরবানের টিসিবির পণ্য লুট, কর্মকর্তা বিরুদ্ধে অবহেলার অভিযোগ
বান্দরবানের লামার আজিজনগর খাদ্যগুদাম হতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মালামাল দুর্বৃত্তরা লুটে নেয়ার ঘটনা ঘটেছে। খাদ্যগুদামের কর্মকর্তাদের অবহেলায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজিজনগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা কী পরিমাণ মালামাল নিয়ে গেছে তার হিসাব-নিকাশ চলছে।
এদিকে, বিষয়টি কাউকে না জানিয়ে ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে একটি পক্ষ। দরিদ্র মানুষের জন্য সরকারের দেয়া এসব মালামাল লুটের বিষয়টি দুঃখজনক বলে অভিহিত করেন সচেতন মহল।
জানা যায়, টিসিবির মালামালভর্তি ট্রাকটি আজিজনগর খাদ্যগুদামের ভেতরে না রেখে রাতে রাস্তার ওপর রাখা হয়। এই সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা মালামাল লুটে নেয়। এতে খাদ্যগুদাম কর্মকর্তা ও পরিবহন কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি ফুটে উঠেছে।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সার বলেন, আমি একটু আগে (সন্ধ্যা ৬টায়) লামা হতে আজিজনগর খাদ্যগুদামে উপস্থিত হই। কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। যাদের অবহেলায় এ ঘটনা ঘটেছে তাদের আইনের আওতায় আনা হবে। কী পরিমাণ মালামাল লুট হয়েছে তার হিসাব করা হচ্ছে।
তিনি আরো বলেন, এ বিষয়ে টিসিবির মালামাল পরিবহনের দায়িত্বরত কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করবে। চট্টগ্রাম হতে টিসিবির মালামাল পরিবহন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied