ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে জরিমানা


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ১২:৪৪

নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে তিনটি নৌকাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) সোমেশ্বরী নদীর ১নং ঘাটের শ্মশানঘাট এলাকার নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় এসব নৌকা ধরে থানা পুলিশ। পরে এসব নৌকার শ্রমিকদের ৭ হাজার টাকা জরিমানা ও কঠোরভাবে সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান। এ অভিযানে সহযোগিতায় ছিলেন থানার উপ-পরিদর্শক শফিউল্লাহ মির্জা।

জানা গেছে, সোমবার দুপুরে ১নং ঘাটের শ্মশানঘাট এলাকায় বেশকিছু নৌকা অবৈধভাবে পাথর উত্তোলন করছে- এ খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসানের নির্দেশনায় থানা পুলিশ গেলে তাদের উপস্থিতিতে বাকিগুলো পালিয়ে গেলেও ৩টি নৌকাকে ধরা হয়। পরে তাদের জরিমানা ও কঠোরভাবে সতর্ক করা হয় এবং পাথরগুলো নদীতে ফেলে নৌকাগুলোকে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, পাথরগুলো সরকারি সম্পদ। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। সরকারি সম্পদ রক্ষার কাজে সহায়তা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এমএসএম / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত