হবু মা মাহিকে যে বার্তা দিলেন উচ্ছ্বসিত পরীমনি
সুখবর দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া সরকার মাহি। সোমবার রাতে অভিনেত্রী ফেসবুক পোস্টে জানান, তিনি মা হতে চলেছেন। জানা গেছে, এই নায়িকা বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা। এই খবর শুনে দারুণ উচ্ছ্বসিত আরেক জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
মামাহি তার মা হতে যাওয়ার খবরটি জানানোর ঘণ্টা চারেক পরই একটি পোস্ট দেন পরীমনিও। সেখানে তিনি মাহিকে উদ্দেশ্য করে লেখেন, ‘অভিনন্দন মাহিয়া সরকার মাহি। দল ভারী হয়ে গেল আমাদের লালালা। বাজি ফাটাবো শুধু বাজিইই। অনেক দোয়া, অনেক ভালোবাসা।’
এর আগে সোমবার রাত ৯টার দিকে দেওয়া পোস্টে মাহি লেখেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচন্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।’
পোস্টের শেষে সবার কাছে দোয়াও চান এই নায়িকা। মাহির পোস্টটি দেখার পর তার সহকর্মী এবং হাজারো অনুরাগী তাকে শুভকামনা জানান, এখনো জানাচ্ছেন।
গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। এদিন রাত ১২টা ০৫ মিনিটে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের পর থেকে গাজীপুরে শ্বশুরবাড়িতেই থাকছেন মাহি। এবার বিয়ের এক বছরের মাথায় দিলেন মা হতে যাওয়ার খবর।
প্রীতি / প্রীতি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী