ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় তিন দিনের ভারি বৃষ্টিপাতে কৃষকের মাঝে স্বস্তি : বেড়েছে জনদুর্ভোগ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ১:২৩

খুলনার পাইকগাছায় লঘুচাপের প্রভাবে টানা তিন দিনের ভারি বৃষ্টিপাতে জনদুর্ভোগ বেড়েছে। সেই সাথে ভেঙে পড়েছে কালভার্ট। রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার ঐতিহ্য উপশহর কপিলমুনির তালতলা খালের উপরের কালভার্ট ভেঙে খালে পড়ে গেছে।

তবে দীর্ঘ প্রতীক্ষার পর টানা বৃষ্টি পাতের কারণে আমন চাষেদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। নতুন করে আবারো আমন চাষের জন্য জমি প্রস্তুত করছেন তারা। অনাবৃষ্টির কারণে চাষযোগ্য অনেক জমি পড়ে থাকে এবার। ধানের চারা ফেলেও বৃষ্টির অভাবে ধান চাষ করতে ব্যর্থ হন চাষিরা। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিতে স্বস্তি ফিরে এসেছে কৃষকদের মাঝে। তাই আবার নতুন করে আমন চাষের স্বপ্ন দেখছেন তারা। শুরু হয়েছে জমি প্রস্তুতের পালা।

গত কয়েক দিন সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়, যা বিরামহীনভাবে সোমবার পর্যন্ত অব্যাহত থাকে। এতে সাধারণ মানুষের চলাফেরা এবং দৈনন্দিন কাজকর্ম কিছুটা ব্যাহত হলেও পরিবেশ-প্রকৃতি ও কৃষির জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন সবাই।
 
এদিকে লঘুচাপের প্রভাবে এলাকার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় অনেক এলাকায় ঝুঁকি বেড়েছে। পৌর বাজারে প্রবেশ করেছে জোয়ারের পানি। অনেক নিচু এলাকা তলিয়ে গেছে। কোথাও কোথাও জলাবদ্ধতার আশঙ্কায় নেট-পাটা অপসারণ করা হয়েছে।
 
গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু জানান, টানা বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এজন্য ইউনিয়নের বিভিন্ন খালের নেট-পাটা অপসারণ করে পানি সরানোর ব্যবস্থা করেছি।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার