পাহাড়ের ঝিরিতে কীটনাশক ছিটানো ও জমি জবরদখলের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
বান্দরবানের লামায় রাবার বাগান কোম্পানি কর্তৃক ম্রো ও ত্রিপুরাদের জমি জবরদখলসহ পাহাড়ের ঝিরিতে কীটনাশক ছিটানোর প্রতিবাদে এবং ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে তরুণ সমাজের উদ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তরুণ সমাজের থোয়াই অং মারমার সঞ্চালনায় বক্তব্যে রাখেন- অ্যাডভোকেট উবা থোয়াই মারমা, অংচিংউ মারমা, সুরেজ ত্রিপুরা, বিটস তংচঙ্গ্যা, থোয়াই ক্যজাইসহ সমাজের তরুণরা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ সেপ্টেম্বর লামা উপজেলার সরই ইউনিয়নের রেংয়েনপাড়ার কালাইয়া ঝিরিতে কীটনাশক ছিটিয়ে মাছ শিকার করা হয়েছে। এতে ঝিরিতে থাকা বিভিন্ন জলজ প্রাণী মরে ভেসে ওঠে। এছাড়াও কীটনাশকের কারণে ওই পানি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। এমন জঘন্য কর্মকাণ্ডের মাধ্যমে ত্রিপুরা ও ম্রোদের খাবার পানি এখন বন্ধ হয়ে গেছে। তাই এ কাজের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তরুণ সমাজ।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied