অফিসে নির্দিষ্ট সময়ের বেশি কাজ করলেই অটো বন্ধ হবে মাউস!
খাতা-কলমে ন’টা-ছ’টা ডিউটি হলেও কাজের চাপে কখন ১২ ঘণ্টা পেরিয়ে যায়, তা টেরই পাওয়া যায় না! এই সমস্যা এড়াতে স্যামসাঙ্গ বাজারে আনতে চলেছে বিশেষ মাউস যা আপনাকে অতিরিক্ত কাজ করতে বাধা দেবে। অফিসে ঢোকার সময়টি নির্দিষ্ট থাকলেও অফিস থেকে কখন বেরোবেন, সেই সময়টি কিন্তু কারও জানা থাকে না। খাতায়কলমে ন’টা-ছ’টা ডিউটি হলেও কাজের চাপে কখন ১২ ঘণ্টা পেরিয়ে যায়, তা টেরই পাওয়া যায় না! অত্যধিক কাজের চাপে বাড়ে মানসিক ক্লান্তি। শরীরে বাসা বাঁধে একাধিক জটিল অসুখ।
এই সমস্যা এড়াতে স্যামসাঙ্গ আনছে এক নতুন ধরনের মাউস, যা আপনাকে অতিরিক্ত কাজ করতে বাধা দেবে। ভাবছেন তো, এটা কী করে সম্ভব? কর্মক্ষেত্রে কাজের ভারসাম্য বজায় রাখার জন্য এই কোরিয়ান সংস্থাটি এক অভিনব মাউসের ভাবনা নিয়ে এসেছে, যা আপনাকে অফিসে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে উৎসাহিত করবে। কী এই মাউসের বিশেষত্ব? আপনার নির্দিষ্ট কাজের সময়ের পর এই মাউস নিজে থেকেই কাজ করা বন্ধ করে দেবে।
সংস্থার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি সময় শেষ হয়ে যাওয়ার পরও কাজ করতে চাইছিলেন। কিন্তু তার মাউসটি কিছুতেই হাতে ধরা দিচ্ছে না। পালিয়ে বেড়াচ্ছে। ভিডিওটি বেশ মজার! ওই ব্যক্তি কিছুতেই মাউসের নাগাল পেলেন না।
এই মাউসটি একটি জিনি মাউসের মতো কাজ করবে। এতে বসানো থাকবে বিশেষ ধরনের সেন্সর, যা আপনাকে অতিরিক্ত কাজ করতে বাধা দেবে। যদিও সংস্থার তরফে এই মাউসের কী নাম রাখা হবে, তার কোনও ঘোষণা করা হয়নি। অতিরিক্ত কাজের ধকল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা ভীষণ জরুরি। শারীরিক ও মানসিক ধকলের প্রভাবে ব্যক্তিগত ও কর্মজীবন দুই-ই ক্ষতিগ্রস্ত হয়। নতুন এই মাউস বাজারে এনে কর্মজীবনকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে ফেলার বার্তা দিতে চাইছে স্যামসাঙ্গ। তবে কবে এই নতুন মাউসটি বাজারে আসবে এবং এর দাম কত হবে, সে বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি সংস্থার পক্ষ থেকে।
সূত্র: আনন্দবাজার অনলাইন
প্রীতি / প্রীতি
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের