কলাপাড়ায় ডাকাতদের গুলিতে দুই পুলিশসহ আহত ৪
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ডাকাত দলের সদস্যদের গুলিতে দুই পুলিশসহ চারজন আহত হয়েছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পাঁচ-ছয়জন সদস্যের ডাকাত দল পৌরগোজা এলাকায় প্রবেশ করে। পরে তারা আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এলে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়তে থাকে। এতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় কাসিন্দা দুলাল সরদার ও ইউসুফ গুলিবিদ্ধ হন। পরে পুলিশসহ স্থানীয়রা ধাওয়া করলে ডাকাত দল সটকে পড়ে।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আল-আমিন বিশ্বাস বলেন, ডাকাত সন্দেহে আমরা কয়েকজন বাড়ির পাশে অবস্থান করি। একযোগে ডাকাতদের ঘেরাও করলে তারা অস্ত্রের ভয় দেখালে ফিরে আসি। এ সময় পুলিশ এলে ডাকাতরা গুলি চালায়।
বাড়ির মালিক আজিজ মাস্টার বলেন, ডাকাত ডাকাত বলে চিৎকার শুনে উঠে দেখি অনেক লোক। পরে আমার ঘরের জানালার গ্রিল কাটা দেখে আমি অসুস্থ হয়ে পড়ি। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন সবাই চলে আসে।
মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ডাকাতদের স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। তাদের গুলিতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা