ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সিনেমার কিংবদন্তী জ্যঁ লুক গদার আর নেই


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ৪:১৯

ফরাসি নিউ ওয়েব সিনেমার জনক, প্রভাবশালী পরিচালক ও খ্যাতিমান চলচ্চিত্র সমালোচক জ্যঁ লুক গদার আর নেই। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনেমার এই কিংবদন্তী। ফ্রান্সের সংবাদপত্র লিবারেশনের বরাতে জ্যঁ লুক গদারের মৃত্যুর খবরটি জানিয়েছে হলিউড রিপোর্টার।

ষাটের দশকে ফরাসি নতুন ধারার ছবির জগতে তাকে পথিকৃৎ বলে মানা হয়। ৭ দশকের দীর্ঘ ‘ফিল্ম জীবন’ জ্যঁ-লুক গদারের। তার আধুনিক চিন্তাধারা ও ফিল্মিং-এর মাধ্যমে তিনি নিজস্ব স্টাইল তৈরি করেছিলেন। চলচ্চিত্র নির্মাণের রীতিনীতিগুলো ভেঙে দিতে চাইতেন তিনি সবসময়।

গদার ১৯৩০ সালে একটি বৈভবশালী সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেন। ফ্রান্স আর সুইজারল্যান্ডে তার শৈশব কেটেছিল। তিনি ছিলেন গণিতে পারদর্শী এবং বইপোকা। ১৯৪৬ সালে প্যারিসে যান স্কুল শিক্ষা শেষ করার জন্য । তার ছিল সাহিত্যিক ও শিল্পী হবার আকাঙ্ক্ষা। বয়ঃসন্ধি পেরিয়ে তিনি পড়াশোনায় অবহেলা শুরু করেন এবং সিনেমার নেশায় পড়েন।

জ্যঁ-লুক গদারের প্রথম ফিচার ছবি ‘ব্রেথলেস (১৯৬০)। এই ছবিতে নতুন এক সিনেমার ভাষার জন্ম দেয়। এরপর ‘ম্যাস্কুলিন ফেমিনিন’, ‘দ্য লিটল সোলজার’, মেড ইন ইউ এস এ’-এর মতো একের পর এক কালজয়ী ছবি উপহার দিয়েছেন তিনি।

২০১০ সালে গদারকে একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়, কিন্তু তিনি এই আয়োজনে অংশগ্রহণ করতে পারেননি। ২০১৪ সালে তার সিনেমা ‘গুডবাই’ কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার পায়। ২০১৮ সালে তার সিনেমা ‘ইমেজ বুক’ ‘স্পেশাল পাম দ’র’ পেয়েছে। গদারের চলচ্চিত্র অনেক বিখ্যাত পরিচালকদের অনুপ্রাণিত করেছে।

প্রীতি / প্রীতি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক