ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

মনোনয়ন জমা দিলেন মাহমুদ হাসান রিপন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ৪:৩৪
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহমুদ হাসান রিপন।মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ফুলছড়ি উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুপুর দেড়টায় মনোনয়নপত্র জমা দেন মাহমুদ হাসান রিপন।
 
মনোনয়ন জমা দেয়ার পর আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন বলেন, আমি মানুষের কাছে যাব, মানুষ যদি আমাকে গ্রহণ করে, নির্বাচিত হব। আমরা ভাবতে চাই, একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে এ এলাকার জনগণ তাদের পছন্দমতো নেতা বেছে নেবেন। আমি চাই, জনগণ ভোট দিতে আসুক।
 
তিনি বলেন, রাজনীতি ও অর্থনীতি বিনির্মাণে যে সংযোগটুকু আছে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেসব অভিজ্ঞতা থেকে কর্মসংস্থান ও বিনিয়োগকে কিভাবে আরো গতিশীল করা যায়, সে চেষ্টা করব।
 
ফুলছড়ি-সাঘাটা-৩৩ গাইবান্ধা-৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোতালিব বলেন, আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ফুলছড়ি উপজেলা হতে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমাদের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছি। ভোটকেন্দ্র নির্ধারণ করেছি। এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। ১৪৫টি কেন্দ্র নির্ধারণ করেছি। সবগুলোতেই ইভিএমে ভোট হবে।
 
এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এএইচএম গোলাম শহীদ রঞ্জু, বিকল্প ধারা বাংলাদেশ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ, শাহ মো. আবু বকর সিদ্দিক, এইচএম এরশাদ, শহিদুল ইসলাম সরকার, সৈয়দ মো. মাহাবুবুর রহমান,  সৈয়দ মো. বেলাল হোসেন ইউসুফ।
 
উল্লেখ্য, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই আমেরিকার নিউইয়র্ক মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়। আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ  অনুষ্ঠিত হবে। 

এমএসএম / জামান

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল