ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে সার পাচারের অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৩-৯-২০২২ বিকাল ৫:২৪
রাজবাড়ীর গোয়ালন্দে সার পাচারের অভিযোগে রাসায়নি সার বিপণনকারী প্রতিষ্ঠান মেসার্স খন্দকার ফারুককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে গোয়ালন্দ বাজারের সার ডিলারকে নিয়মবহির্ভূতভাবে উপজেলার বাইরে অন্যত্র সার পাচারকালে হাতেনাতে ৪০ বস্তা ইউরিয়া সারসহ আটক করা হয়। এ সময় ‘মেসার্স খন্দকার ফারুক’ নামে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খন্দকার ফারুক হোসেনকে ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯-এর তফসিলভুক্ত অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ৪০ বস্তা ইউরিয়া সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেয়া হয়। প্রকৃত কৃষকের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমাদানের আদেশ দেয়া হয়।
 
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, সার নিয়ে যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত