ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে ইজিবাইকের চাপায় বৃদ্ধ নিহত


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ১২:৪
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকসার চাপায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৭৫) গুরুতর আহত হওয়ার পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় গফরগাঁও-ভালুকা সড়কের ধোপাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের বাচ্চু মেম্বারের বাড়ির সামনে দ্রুতগামী একটি অটোরিকসা বৃদ্ধকে চাপা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন ঘাতক অটোরিকসাটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। পরে গুরুতর আহত বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু করা হয়েছে। অটোচালককে গ্রেফতারের চেষ্টা চলছে। খোঁজখবর নিয়ে নিহতের নাম-পরিচয় উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ