ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে প্রতিবেশীর ষড়যন্ত্রের শিকার জোহরা দম্পতি


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ১:৭

মৌলভীবাজারের জুড়ীতে প্রতিবেশীর ষড়যন্ত্রের শিকার হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন জোহরা দম্পতি। সম্প্রতি এ দম্পতিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি তাদের দৃষ্টিগোচর হলে জোহরা ও তার স্বামী মোহাম্মদ আলী গণমাধ্যমকর্মীদের শরণাপন্ন হন।

এ সময় জোহরা অভিযোগ করে বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ জুড়ী  উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামে  বসবাস করে আসছি। এছাড়া জুড়ী কামিনীগঞ্জ বাজারে আমার স্বামী সুনামের সাথে ব্যবসা পরিচালনা  করেছি। আমার এক সন্তান বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছে এবং অপর সন্তান মধ্যপ্রাচ্যের দুবাইয়ে কাজ করছে। বেশ কয়েক বছর আগে আমার স্বামী হঠাৎ স্ট্রোক করলে আমাদের পরিবারটি অসহায় হয়ে পড়ে। তখন আমি নিজে সেলাইয়ের কাজ করে আমার ছেলে-মেয়েদের লেখাপড়ার পাশাপাশি পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব নেই। একজন গৃহিণী হয়ে পরিবারের পুরো দায়িত্ব, স্বামীর চিকিৎসা ও ছেলে-মেয়েদের পড়ালেখার খরচ জোগাতে আমাকে প্রতিনিয়ত হিমশিম খেতে হয়েছে।

তিনি বলেন, অভাব অনটনের সংসারে যেখানে দু'মুঠো খেয়ে বেঁচে থাকা দায়, সেখানে অনেক কষ্ট করে আমি আমার ছেলে মেয়েদের লেখাপড়া করেছি। এক পর্যায়ে আমার ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পায়। দুই মেয়েকে বিয়ে দেয়ার পাশাপাশি আরেক ছেলেকে প্রবাসে প্রেরণ করতে গিয়ে অনেকের কাছ থেকে ধার-দেনা করে আর্থিক অনটনে পড়ে যাই।

এ সময় তিনি আরো বলেন, আমার আর্থিক অনটনের সুযোগ নিয়ে আমার স্বামীর চাচাতো (প্রতিবেশী)  ভাই জহিরুল ইসলাম, ফিরোজ মিয়া ও রেনু মিয়া গংদের আমাদের বসতভিটার  উপর লোলুপ দৃষ্টি পড়ে। তারা নামমাত্র মূল্যে আমাদের বসতভিটা কিনে নেওয়ার জন্য আমাদের চাপ দিতে থাকে। আমার স্বামীর কষ্ট কেনা বাড়ি নামমাত্র মূল্যে বিক্রি না করায় তারা ষড়যন্ত্র করে পাওনাদারদের আমাদের বিরুদ্ধে খেপিয়ে দেন। অথচ নিয়মিতভাবে পাওনাদারদের টাকা আমরা পরিশোধ করে আসছি। অনেকের পাওনা টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়ে গেছে। বাকি পাওনাদারদের টাকা পরিশোধ করার জন্য সময় নিয়েছি। কিন্তু প্রতিবেশীদের ষড়যন্ত্রের  শিকার হয়ে আমার ঘরবাড়ি ফেলে স্বামীকে নিয়ে অন্যত্র আশ্রয় নেই। আমার স্বামীর  হার্টে দুটি রিং লাগানো রয়েছে। মূলত আমার স্বামীকে বাঁচাতে গিয়ে আমরা অন্যত্র আশ্রয় নিয়েছি। আর এ সুযোগে জহিরুল গংরা স্থানীয়দের দিয়ে সাংবাদিকদের কাছে মিথ্যা  তথ্য সরবরাহ করেছে।

অভিযোগের বিষয়ে জহিরুল ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এমএসএম / এমএসএম

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান

পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ

ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড

নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন

গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা

নেত্রকোণার মদনে নির্মাণাধীন ছাত্রীনিবাসে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু