বঙ্গবন্ধুকন্যার সময়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে : এমপি শাওন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্রক্ষমতায় আসেন, তখনই দেশে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদে থাকে। তার শাসনামলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে দেশে জ্বালাও-পোড়াওসহ নৈরাজ্য সৃষ্টি করেছিল। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সকল ধর্মের প্রতি সম্মান রাখতে হবে। কোনও ধরনের গুজবে কান না দিয়ে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতগণ।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied