ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবানে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২২ বিকাল ৫:২৬
বান্দরবানে মাদক মামলায় জিয়াউল হক না‌মে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে।  বুধধবার (১৪ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। 
 
দণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউল হক জিয়া (২৭) নাইক্ষ্যংছড়ি উপজলার ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।
 
জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়,  ২০২০ সালের ১৪ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম ইউনিয়‌নের ৪ নম্বর ওয়ার্ডের বেতবুনিয়া হেডম্যানপাড়ার মাটির রাস্তার ওপর আসামি জিয়াউল হক জিয়ার কা‌ছ থে‌কে ৪৮ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলট উদ্ধার করা হয়। পরে অবৈধভাবে মাদকদ্রব্য নিজ হেফাজতে সংরক্ষণের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। 
 
এ ঘটনায় একই দিন নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মুখলেছুর রহমান বাদী হয়ে আসামি জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় এজাহার দায়ের করলে পুলিশ তদন্ত শেষে ২০২১ সালে ২৬ মে জিয়াউল হক জিয়াকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোহাম্মদ ইকবাল করিম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি জিয়াউল হক জিয়া ৪৮ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে নিজ হেফাজতে রাখার অপরাধ করে। এ ঘটনায় দায়রেকৃত মামলায় সাক্ষ্য-প্রমাণে বিষয়টি প্রমাণিত হয়েছে। আদালতের বিচারক আসামি জিয়াউল হক জিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। রায়ের পর উপস্থিত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ