তিস্তায় ধরা পড়ল ৯১ কেজি ওজনের বাঘাইড়
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের উজানে তিস্তা নদীতে ৯১ কেজি ওজনের বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ জেলের বড়শিতে ধরা পড়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিস্তা ব্যারাজের উজানের সাতনাই কলোনি এলাকায় জেলে আমির হোসেনের বড়শিতে বাঘাইড়টি ধরা পড়ে। পরে স্থানীয় জেলেরা মিলে মাছটিকে ধরে উপরে নিয়ে আসেন। মাছটি স্থানীয় সীমান্ত বাজারে নিয়ে এলে উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় জমান।
জানা গেছে, নীলফামারীর ডিমলা বাইশপুকুর এলাকার মাছ ব্যবসায়ী কইলাস ও লালচান মিয়া ৯১ কেজি ওজনের বাঘাইড় মাছটি ৯১ হাজার টাকায় কিনে নেন জেলে আমির হোসেনের কাছ থেকে। পরে লালচান মিয়া নীলফামারী জেলা শহরে নিয়ে আসেন। সেখানে ১১০০ টাকা কেজি দরে ১ লাখ ১০০ টাকায় বিক্রি করেন।
স্থানীয়রা জানান, এর আগে গত বছর তিস্তায় ৩৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। আর আজ ৯১ কেজি ওজনের বিশাল মাছ ধরা পড়ল।
তিস্তাপারের মাছ ব্যবসায়ী সোলেমান হোসেন বলেন, মাছটি সীমান্ত বাজার আনামাত্র বাইশপুকুরে এলাকার লালচান ও কইলাস ৯১ হাজার টাকা দরে কিনে নীলফামারী বাড়িতে নিয়ে গিয়ে ১ লাখ ১০০ টাকায় বিক্রি করেন।
লাল চান মিয়া জানান, বিশালাকৃতির বাঘাইড় মাছটি কিনে নীলফামারী শহরে বিক্রি করেছি। এতে প্রায় ৯ হাজার টাকা লাভ হয়েছে।
তিস্তা ব্যারাজ এলাকার জেলে কদম আলী জানান, তিস্তায় বিশাল একটি বাঘাইড় ধরা পড়েছে, বিষয়টি শুনেছি। আমরা কেউ দেখিনি। শুনেছি বিশাল বড় বাঘাইড় মাছ।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’