ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়ার পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাঘাইড়


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ২:৮
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে বিশালাকৃতির একটি বাঘাইড় ধরা পড়েছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৫ কেজি ২০০ গ্রাম। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পদ্মা নদীর রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের উজানে জেলে সোনাই হলদারের জালে মাছটি ধরা পড়ে। বিশালাকৃতির মাছটিকে স্থানীয় আড়তে নিয়ে এলে একনজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।
 
জেলে সোনাই হলদার জানান, বড় মাছের আশায় জাল নিয়ে তিনিসহ নৌকায় থাকা তার সহযোগীরা ভোর থেকে নদীর বিভিন্ন অংশে জাল ফেলেন। অবশেষে সকাল পৌনে ৮টার দিকে ৭ নম্বর ফেরিঘাটের নিচে তীব্র স্রোতের মধ্যে মাছটি ধরা পড়ে। এমন বড় আকৃতির মাছ পেয়ে সন্তুষ্ট তিনিসহ তার সকল সহযোগী।
 
দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা জানান, সকালে ২৫ কেজি ওজনের ওই মাছটি আড়তে নিয়ে এলে স্থানীয় সকল মাছ ব্যবসায়ীর অংশগ্রহণে নিলাম ডাকের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট সাড়ে ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেয়া হয়। মাছটি আপাতত ৫ নম্বর ঘাটের পন্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে। পাশাপাশি বিক্রির জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টেলিফোনে যোগাযোগ করা হচ্ছে।
 
গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, এ বছর পদ্মায় ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। এ কারণে এখন মাঝেমধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে। ফলে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছেন।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত