ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন আলমগীর চৌধুরী


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ৪:২
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আনোয়ারা থেকে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক জেলা পরিষদ সদস্য ও আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এস.এম আলমগীর চৌধুরী। এছাড়াও আনোয়ারা থেকে জেলা পরিষদ নির্বাচনে মহিলা সংরক্ষিত আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন দিলুওয়ারা বেগম।
 
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে সিনিয়র জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেনের কাছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের মনোনীত সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দেন তিনি।
 
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, আনোয়ারা ইউপি চেয়ারম্যানদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, নোয়াব আলী, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ, হাসনাইন শাকিল, অসীম কুমার দেব, কলিম উদ্দিন, আজিজুল হক বাবুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খুরশীদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
 
আওয়ামী লীগের মনোনীত জেলা পরিষদ সদস্য প্রার্থী এস.এম আলমগীর চৌধুরী বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আখতারুজ্জামান চৌধুরী বাবু পরিবারের সাথে থেকে দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। তাই মাননীয় ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয় আমাকে পূনরায় উপজেলা আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে জেলা পরিষদ নির্বাচন করা সুযোগ দিয়েছে। মন্ত্রী মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী উপজেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে সেবক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা