ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় পুলিশের ওপর হামলায় বিএনপির দুই কর্মী গ্রেপ্তার, আসামি অর্ধশতাধিক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ৪:৭
মৌলভীবাজার জেলার কুলাউড়া রেলস্টেশনে জটলা করতে নিষেধ করায় বিএনপির কর্মীরা রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) সদস্য রাহাতুল ইসলামের ওপর হামলা করেন। এ  ঘটনায় বুধবার রাতে কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ বাদী হয়ে বিএনপির দুই কর্মীসহ  অজ্ঞাত অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করে।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার মধ্য জয়পাশার ছমির আলীর ছেলে লিমন আহমদ (২০) ও একই এলাকার শহীদ মিয়ার ছেলে শাওন মিয়া (২২)।জানা যায়, বুধবার বিকেলে সারাদেশে গুম, খুন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পৌর শহরের উছলাপাড়া এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন কুলাউড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুলাউড়া রেলস্টেশনের সামনে গিয়ে শেষ হয়।
 
সেখানে সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে বিএনপির কিছু কর্মী স্টেশনের ভেতরে জটলার সৃষ্টি করলে রেলওয়ে পুলিশের সদস্য রাহাতুল ইসলাম তাদের বাইরে চলে যেতে বলেন। তখন বিএনপির কর্মীরা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে। ঘটনার খবর পেয়ে রাতেই সিলেট রেলওয়ের পুলিশ সুপার (এসপি) শেখ শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
এ ব্যাপারে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম  জানান, পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারী বিএনপির দুই কর্মীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এমএসএম / জামান

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান

পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ

ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড

নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন

গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা

নেত্রকোণার মদনে নির্মাণাধীন ছাত্রীনিবাসে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু